সাঁতারেও ব্যর্থতার গল্প
বাংলাদেশের প্যারিস অলিম্পিক অভিযান শেষ। আজ (শনিবার) সকালে স্তাদে দ্য ফ্রান্সে স্প্রিন্টার ইমরানুর রহমান নামার পর লা দিফন্সের সাঁতার পুলে নামেন নারী সাঁতারু সোনিয়া খাতুন। তিনি তার নিজের সেরা টাইমিং করতে ব্যর্থ হয়েছেন।
৫০ মিটার ফ্রী স্টাইলে সোনিয়ার টাইমিং ৩০.১১ সেকেন্ড। আজ অলিম্পিকে এসে তিনি করেছেন ৩০.৫২ সেকেন্ড। এই টাইমিং নিয়ে তিনি বলেন, ‘চেষ্টা করেছিলাম আরও একটু ভালো করার। অলিম্পিকের অভিজ্ঞতা ক্যারিয়ারের বাকি সময় কাজে লাগবে।’ সাঁতার দলের কোচ আব্দুল হামিদ প্যারিস এসেছেন। সোনিয়ার টাইমিং বেশি হলেও তিনি বাস্তবতা মেনে নিয়েছেন, ‘অনুশীলন শুরু হয়েছে জুনের প্রথম সপ্তাহে। মাঝে ঈদের ছুটি ছিল। টাইমিং কমানোর জন্য যথেষ্ট সময় ছিল না।’
দেশের সাঁতারুদের দুরবস্থা প্যারিসে এসে টের পেয়েছেন হাড়ে হাড়ে। বিশ্ব সাঁতার কোথায়, আর বাংলাদেশ কোথায়! বাংলাদেশের সাঁতারুরা ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। তাই পদক নয়, টাইমিংয়ের উন্নয়ন করাই তাদের লক্ষ্য।
সাঁতারু সামিউল ইসলাম রাফি আগেই বিদায় নিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। রাফি অবশ্য তার টাইমিং ০.০২ কামিয়েছেন। সেটা অবশ্য তিনি থাইল্যান্ড থাকার কারণেই মূলত হয়েছে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদের মধ্যে রাফিই টাইমিংয়ের উন্নতি করেছেন। বাকি তিনজন নিজের সেরা টাইমিংয়ের অনেক পেছনে। আরচ্যার সাগর ইসলাম ১/৩২ স্টেজ থেকে বিদায় নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি।
T.A.S / T.A.S
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!