উত্তরায় ধাওয়া পালটা ধাওয়ায় আ.লীগ নেতার মৃত্যু, গুলিবিদ্ধ ৯
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় উত্তরা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে, সংঘর্ষে শিক্ষার্থী-পথচারীসহ নয়জন গুলিবিদ্ধ হয়েছে। দৈনিক সকালের সময়কে খবর নিশ্চিত করেছেন উত্তরা আধুনিক হাসপাতালের কর্তৃপক্ষ।
আজ (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিএনএস সেন্টার ও আজমপুর রাজউক কমার্শিয়ালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় দুর্বৃত্তদের হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম নিহত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিব হাসান।
অপরদিকে, উত্তরার বিভিন্ন হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে ৯ জন গুলিবিদ্ধসহ প্রায় দুই ডজনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে মাহমুদুর রহমান (৫৫) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।
মাহমুদুর রহমানের ভাগনি রুনা আক্তার জানায়, সাড়ে ১১টার দিকে আজমপুরের ওখানে উনার মাথায় গুলি লাগে। খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে এসেছি। তিনি ইতিহাদ এয়ারওয়েজের কার্গো সেকশনে কাজ করতেন বলে জানিয়েছেন ওই স্বজন।
উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনদের সাথে অন্য হাসপাতালে রওনা হওয়া আলী আকবর নামের এক ভ্যান চালক জানায়, ১২টার দিকে রাজউক কমার্শিয়ালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় পায়ে গুলি লাগে। আমার সামনে এক মুরব্বিও দেখলাম পড়ে গেছে।
এদিকে, উত্তরার অপর কুয়েত মৈত্রী হাসপাতালে শিশুসহ গুলিবিদ্ধ একাধিক ব্যক্তির খবর পাওয়া গেছে। এদের মধ্যে মাইলস্টোন কলেজের সাবেক শিক্ষার্থী ইমন সরকার ও নওয়াব হাবিবুল্লাহ স্কুলের ফাহিম নামের দুই শিক্ষার্থীও রয়েছে।
এমএসএম / এমএসএম
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি