ঢাকা বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

প্যারিসে স্বর্ণ জিতে পরিপূর্ণ জোকোভিচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২৪ দুপুর ২:১৭

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকে জয় নিশ্চিত হলো। র‌্যাকেটটা ছুড়ে ফেলে হাঁটু গেড়ে রোলা গারোয় বসে পড়লেন, মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপনে মাতলেন। এরপর মাথা ছোঁয়ালেন লাল মাটিতে, চুমু আঁকলেন। অপূর্ণতা ঘুচানোর আনন্দ বুঝি এমনই হয়।
বর্ণিল ক্যারিয়ারে প্রাপ্তির ঝুলি বেশ সমৃদ্ধ জোকোভিচের। টেনিসের ইতিহাসে সবথেকে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড তারই। আরও অনেক অনেক রেকর্ডই আছে এই সার্বিয়ান গ্রেটের নামের পাশে। কিন্তু ছিল না অলিম্পিক স্বর্ণপদক। এর আগে ব্রোঞ্জ জিতেছিলেন, সেই থেকে কত চেষ্টাই না চালিয়েছেন। কিছুতেই পেরে উঠছিলেন না। বয়সটাও বাড়ছে, ইতিমধ্যেই ৩৭ হয়ে গেছে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছে গেছেন। তাই প্যারিসই ছিল তার জন্য ক্যারিয়ারকে পূর্ণতা দেওয়ার শেষ সুযোগ। সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন তিনি।
কাজটা অবশ্য সহজ ছিল না। প্রতিপক্ষ যে ছিলেন কার্লোস আলকারাজ। টেনিসের ভবিষ্যৎ মহাতারকা বলা হচ্ছে এই স্প্যানিশ তরুণকে। ইতিমধ্যেই ঝুলিতে যোগ করে ফেলেছেন চারটি গ্র্যান্ড স্ল্যাম। কয়েক দিন আগেই যার সবশেষটি জিতেছেন উইম্বলডনে, এই জোকোভিচকে হারিয়েই। শেষবার যখন ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছিলেন জোকোভিচ, সেবারও তার প্রতিপক্ষ ছিলেন আলকারাজ, তখনও হেরেছিলেন সার্বিয়ান গ্রেট। রোলা গারোয় এবার তাই কঠিন চ্যালেঞ্জই ছিল তার সামনে। দারুণ খেলেছেন আলকারাজ। অভিজ্ঞতার ঝুলি নিংড়ে দিয়ে জোকোভিচও জবাবটা দিয়েছেন দুর্দান্ত।
তুমুল লড়াই হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। দুই সেটেই লড়াই নিষ্পত্তি হলেও ফাইনালটা ছিল রোমাঞ্চকর। অলিম্পিক টেনিসে এর আগে এমন রোমাঞ্চকর ফাইনাল দেখা গেছে কি না, অনেকের মনে এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। ১৯৮৮ সালে অলিম্পিকে টেনিস যুক্ত হয়। এরপর এমন রুদ্ধশ্বাস ফাইনাল সম্ভবত এবারই প্রথম। ছেলেদের টেনিসের বর্তমান আর ভবিষ্যতের এই সোনালি লড়াই ৭-৬ (৭/৩), ৭-৬ (৭/২) গেমে জিতেছেন জোকোভিচ। এরপর সার্বিয়ান তারকার উৎসব, উন্মাদনা। ‘গোল্ডেন স্ল্যাম’ পূর্ণ হওয়ার খুশিতে হাসলেন, আনন্দাশ্রুও ঝরালেন।
টেনিসের চারটি মেজর (গ্র্যান্ড স্ল্যাম-অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর ইউএস ওপেন) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপশি অলিম্পিক স্বর্ণ জিতলে সেটিকে ক্যারিয়ার গোল্ডেন স্ল্যাম বলা হয়। জার্মানির স্টেফি গ্রাফ, যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি, স্পেনের রাফায়েল নাদাল আর মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামসের পর ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে কীর্তিটা গড়লেন জোকোভিচ।

Aminur / Aminur

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা