ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাসিনার পতনের দিনে দুই অভিনেত্রীর মা হওয়ার খবর, সন্তানের নাম ‘আন্দোলন’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৩:২৭

কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। সোমবার (০৫ আগস্ট) রাতে আনন্দের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ফারহানা শাহরিন।
অন্যদিকে টিভি নাটকের আরেক অভিনেত্রী নাবিলা বিনতে ইসলামও মা হয়েছেন বলে জানিয়েছেন। গতকাল ফেসবুকে পোস্ট করে এই সুখবর জানান তিনি। তিনি লিখেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’

দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটিবদল করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত  ফারিয়া শাহিরনি। গেল বছর পারিবারিকভাবে তাদের বিয় হয়। গত ১২ মে, মা দিবসে মা হওয়ার সুখবরটি দেন তিনি। গতকাল ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’
লম্বা সময় ধরে ছোটপর্দার নাটকে অভিনয় করছেন ফারিয়া শাহরিন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
অন্যদিকে বিয়ের কথা চার বছর গোপন ছিল নাবিলা বিনতে ইসলামের। কাছের মানুষজন ছাড়া তেমন কেউ জানতেন না। ২০২০ সালে তিন তার বিয়ের খবর জানান। এবার জানালেন মা হওয়ার খবর।

T.A.S / T.A.S

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল