ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সিলেটের কোতোয়ালি থানা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৪:৩৮

আজ মঙ্গলবার (৬আগস্ট) দুপুর ১২টার সময় সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা থেকে পংকজ কুমার নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ করা হয়েছে। সে নগরীর ২৬নং ওয়ার্ডের ঝালোপাড়া এলাকার নিখীল চন্দ্র কর এর বড় ছেলে। গতকাল সোমবার বিকাল থেকে সে নিখোঁজ হয়েছিলো বলে পারিবারিক সূত্র দাবি করছে।

 গত সোমবার (৫ইআগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে সিলেটের রাস্তাঘাটে মানুষের জনস্রোত নামে। সেই জনস্রোত থেকে বিভিন্ন জায়গায় হামলা, অগ্নিসংযোগ ও লুঠপাট চালায় এক শ্রেণির লোকজন। সোমবার বিকাল ৫টার দিকে কোতোয়ালি মডেল থানায় হামলা শুরু বিক্ষোব্ধ একদল মানুষ। সেই সময় পুলিশ জনতার  উপরে নির্বিচারে গুলি করে। সেই সময় পংকজ কুমার কর আহত হয়ে মৃত্যুবরন করেছে বলে পরিবার ধারনা করছে এবং থানার ভেতর থেকে পরিবারের লোকজন তার লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে। 

নিহত পংকজ কুমার কর এর পিতা মঙ্গলবার দুপুর ১টার সময় এই প্রতিবেদককে বলেন, 'পুলিশ আমার ছেলেকে হত্যা করে কোতোয়ালি থানার ভেতরে রেখে দিযেছে। গতকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না৷ আজ সকালে মাইকে তার নাম ঘোষণা শুনে দৌড়ে থানায় যাই। সেখানে গিয়ে আমার ছেলের মৃতদেহ দেখতে পাই। এরপরে লাশ নিয়ে সার্কিট হাউজে সেনাবাহিনীর কাছে গেলে পোস্টমর্টেম ও আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ পাইনি।' 

সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন এ ব্যাপারে  বলেন, 'পংকজ কুমার কর এর মৃত্যু অনাকাংখিত ঘটনা। আমরা কেউ এরকম মৃত্যু চাইনা৷ নিহতের পোস্টমর্টেমের পরে সৎকার করা হবে।'

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার