সরকার পতনে পাঁচবিবিতে ছাত্র-জনতার আনন্দ মিছিল
সরকারি চাকুরীতে কোটার প্রথা বাতিলের দাবীতে দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের দাবী ছিল মেধার ভিত্তিত্বে সরকারি চাকুরী হবে কোটার ভিত্তিত্বে নয়। ছাত্র-জনতার আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করে হাসিনা পলায়ন করেন। গত সোমবার বিকালে হাসিনার পদত্যাগের বিষয়টি সেনাপ্রধান টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্যেসে ভাষন দেন। সেনাপ্রধানের ভাষন শুনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাত্র-জনতা ও সাধারন লোকজন বিকালেই শহরে আনন্দ মিছিল করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনমাথা মোড়ে আনন্দ-উচ্ছাস প্রকাশের একটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জামায়েত ইসলামের পক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, ছাত্রদল নেতা আবু তাহের ও শামীম আহম্মেদ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী।
এমএসএম / এমএসএম
সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের
ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঘোড়াঘাটে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!
ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি
নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি
পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান
ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে