ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার পাঁচটি আসনের-চারটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী জয়


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৩-২-২০২৬ দুপুর ৪:৩৯
নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার পাঁচ আসনের ৬৭৬টি ভোটকেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে,পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং না ৩ লাখ ৬৪ হাজার ৯০৩ ভোট পেয়েছে। 
 
নেত্রকোনা-১(কলমাকান্দা-দূর্গাপুর)আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭৪৮৮ ভোট পেয়ে পরাজিত হন। 
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি ) ৬৭৩৬৭ভোট পেয়ে পরাজিত হন। 
 
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল (ঘোড়া) ৬৮৯৬১ভোট পেয়ে পরাজিত হন। 
 
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোট জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) ৩৯৮৪০ ভোট পেয়ে পরাজিত হন। 
 
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ১১ দলীয় জোট জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে ৭৯৪১২ ভোট পেয়ে পরাজিত হন। 
 
এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

আরমান / আরমান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান