ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

১১৪, পটুয়াখালী-৪, আসনে বিশাল ভোটের ব্যবধানে বিএনপির এবিএম মোশাররফ হোসেন বিজয়ী


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-২-২০২৬ বিকাল ৭:৩
জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট পেয়ে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে  বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম  ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।
 
এদিকে বেসরকারী নির্বাচনী ফলাফলে ৫৩ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে তাঁর প্রতিশ্রুতি পূরনে স্বচেষ্ট থাকার কথা বলেন।
 
এর আগে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শেষ হয় পটুয়াখালী-৪ আসনের ভোট । এ আসনে ১১১ টি ভোট কেন্দ্রে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে  ৬৯ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  ভোটে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে বিএনপির আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জামায়াত সমর্থিত জোটের ড. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন বলে  জানিয়েছে নির্বাচন অফিস সূত্র। 
 
এদিকে এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

আরমান / আরমান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন