ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধামইরহাটে এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৩-২-২০২৬ বিকাল ৬:৫৮

নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি নির্বাচিত হওয়ায় তার বাড়ীতে ঢল নামে নেতাকর্মীদের। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী ধামইরহাট-পত্নীতলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এ সময় তাদের এই ভালবাসায় সিক্ত হন জামায়াতের এই গুনি নেতা। দুই উপজেলার সকল গুনিজনদের সাথে নিয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,‘আমি মুখে কোন বড় কথা বলবো না, কোন উচ্ছাভিলাশী প্রতিশ্রুতিও দিব না, কাজেই আমার পরিচয় পেয়ে যাবেন, আমি সাধারণ মানুষের  ভোট নামক আমানত নিয়ে নির্বাচিত হয়েছি, তাদের বিরুদ্ধে কোন অন্যায় ও অত্যাচার আমি সহ্য করবো না, ধামইরহাটে কোন চাঁদাবাজ থাকবে না, সীমান্তবর্তী ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করতে আপনারা সাংবাদিকবন্ধুগণ আমাকে সহযোগিতা করবেন। ’
মত বিনিময় কালে ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, সাংসদের বড় ভাই ডা.ইমরান হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য যে,গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দুই উপজেলায় মোট ১২৪টি ভোট কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে এম.পি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট ও বিভিন্ন কেন্দ্রের এজেন্ট সংকটে ভোগা  এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন  ২ হাজার ৫৫০ ভোট।

আরমান / আরমান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন