ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দুর্নীতির দায়ে ৫ বছর নিষিদ্ধ আফগান ব্যাটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ৪:২

আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভাঙায় ইহসানউল্লাহ জানাতক শাস্তি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটারকে।

ইহসানউল্লার বিরুদ্ধে আনা সব অভিযোগ মেনে নিয়েছেন তিনি। দুর্নীতির সাথে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন এই আফগান ব্যাটার। আজ বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ধারা ২.১.১ লঙ্ঘনের অভিযোগে জানাতকে দোষী পাওয়া গেছে। আর তাই সব ধরণের ক্রিকেট থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।'

ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, গত বছর কাবুল প্রিমিয়ার লিগের (কেপিএল) দ্বিতীয় আসর চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন ইহসানউল্লাহ।

ডানহাতি এই ব্যাটার ছাড়াও আরও তিন ক্রিকেটার বর্তমানে রয়েছেন সন্দেহের তালিকায়। তাদের উপর তদন্ত করা হবে বলে জানিয়েছে এসিবি। যদিও এখন পর্যন্ত সেসব খেলোয়াড়দের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে