উলিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সাথে বিএনপির মতবিনিময়
কুড়িগ্রামের উলিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার (৬ আগষ্ট) রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাজারে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ।
এসময় বিএনপির নেতারা জানান, একটি স্বার্থেন্বেষী মহল উপসনালয়সহ সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাটের মাধ্যমে অরাজকতা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। বিএনপি সব সময় বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে দেশের আইনশৃঙ্খলাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বিএনপির নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। এ সময় তারা যে কোন প্রয়োজনে ও সহযোগিতায় বিএনপির নেতা-কর্মীদের পাশে পাবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী দলের সবাইকে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
Link Copied