ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:৩২

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, মানষিক ও শারিরীক নির্যাতনেই সনেকা বেগম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরেেশৗলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুখেরবাতি গ্রামের সন্তাজ মোল্লার ছেলে কালাচান মোল্লার সাথে চরশৌলমারী বাজারপাড়া গ্রামের মোক্তব আলীর মেয়ে সনেকা বেগম এর ২০ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্তি জীবন ভালোই চলছিল। ঘরে দুজন কন্যা সন্তান থাকলেও দুজনকেই বিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর একজন ছেলে সন্তান রয়েছে। ঘটনার দিন ২৬ সেপ্টেম্বর সনেকা বেগম আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার আগে নিজ বাড়িতে ফিরে এসে দেখেন তার স্বামী কালাচান অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এনিয়ে সনেকার সাথে স্বামী ও তার বড় ভাই সবুর আলী সহ শ্বশুর বাড়ির লোকজনের কথাকাটাকাটির একপর্যায়ে সনেকার ওপর নেমে আসে অমানষিক নির্যাতন। পরে নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর ওপর রাগ করে বিষপান করে। বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পেরে অসুস্থ অবস্থায় সনেকাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্ত স্বামী তাকে ময়মনসিংহ হাসপাতলে না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন এবং সন্ধ্যার পর সনেকার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রী, বড় ভাই সবুর আলী সহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
নিহতের বাবা মোক্তব আলী বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকেই আমার মেয়েকে গালিগালাজ ও মারধর করতো। তাই সে অত্যাচার সহ্য করতে না পেয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমি তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার চাই।
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে এবং গুরত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত