ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৯-৯-২০২৫ বিকাল ৫:২২

বান্দরবান জেলার লামা উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীল শিক্ষা শিবির করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের। 
সোমবার (২৯ সেপ্টেম্বর) লামা ইসলামিয়া ফাজিল মাদরাসায় দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার সহ সভাপতি মো. শামসুল হকের পরিচালনায় ও উপজেলা সভাপতি মো. আকরবের সভাপতিত্বে দায়িত্বশীল শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবানের জেলা আমীর এস. এম. আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর, বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রাধান বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সারাদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের নিয়ে আমাদের এ সংগঠন। সমাজের অধিকাংশ মানুষ শ্রমিক, তারা আজ অধিকার বঞ্চিত। আমরা সকল শ্রমিকদের নিয়ে সংগঠন করে ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে শ্রমজীবী মানুষের মুখপাত্রের ভূমিকা পালন করবো। সেই সাথে ইসলামী মূল্যবোধের মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখবো।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এস.এম. আব্দুস সালাম আজাদ বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কি হবে না এটা নির্ধারিত হবে আগামী সংসদ নির্বাচনে। ফ্যসিস্ট, স্বৈরাচার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চোর, ডাকত, বাটপার নির্বাচিত হবে কি হবে না সেই নির্বাচন। শ্রমিকদের আগামী সংসদ নির্বাচনে এমন নেতা নির্বাচিত করতে হবে, যিনি ইসলামি মূল্যবোধ, সৎ ও নীতি নৈতিকতা সম্পন্ন। ভোট প্রদান আবেগের বিষয় নয়, ইচ্ছার বিষয় নয়, যেনতেন ভাবে প্রয়োগের বিষয় নয়। ভোট প্রদান সচেতনতার ও বিবেক ও বিবেচনায় বিষয়। তাই সৎ মানুষকে নেতা নির্বাচিত করতে হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা