ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:৪৫

খরা সহিষ্ণু, উচ্চনফলনশীল, স্বল্প মেয়াদী আমন ধানের জাত বিনাধান-১৭ এর চাষাবাদ ও সম্প্রসারণের  লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গায় কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মাঠ দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মোঃ হোসেন আলী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. শামসুন্ন্াহার। পরে বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মোঃ আজাদুল হকের সভপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপসহকারি কৃষি কর্মকর্তা ফাহাদ হোসেন, কুষক মানিক সিরাজ, বেলাল হোসেন। মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন,  বিনা ধান -১৭ এর জীবনকাল ১০০-১১০দিন। যদি স্বল্পমেয়াদি আমন ধানের জাত চাষ করে তাহলে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে। স্বল্পকালীন আমন ধানের জাত চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে কৃষকরা ঈর্ষনীয় সাফল্য পাবেন।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা