ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ১:২৭

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া প্রায় ১ কোটি ২০লাখ টাকার কাঠ বন বিভাগের সহায়তায় পাচার হয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। বনবিভাগের রহস্যজনক নিরবতায় পাচারকারিরা এসব কাঠ সরিয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনাক্তকৃত এসব অবৈধ কাঠ লক্ষীছড়ির রেঞ্জার মো:জাহাঙ্গীর আলমের যোগসাজসে রাতের আঁধারে সরিয়ে ফেলেছে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ ও কাঠ পাচারকারী চক্র। বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
জানা যায়, গত ২৯ অক্টোবর লক্ষীছড়ি জোনের অধীন বার্মাছড়ি সেনা ক্যাম্প কর্তৃক পরিচালিত নিয়মিত টহল অভিযানে বর্মাছড়িমুখ সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠের মজুদ শনাক্ত করা হয়, যা স্থানীয় কাঠ পাচারকারী চক্র কর্তৃক পাচারের প্রস্তুতি চলছিল।
অভিযান শেষে নিরাপত্তা বাহিনী দ্রুত সংশ্লিষ্ট বন বিভাগ কর্মকর্তাদের অবহিত করে। তবে পরবর্তী ৩/৪ দিন পর্যন্ত বন বিভাগ ওইসব অবৈধ কাঠ আহরণ ও সংরক্ষণ কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে বিলম্বিত হওয়ায়, রাতের আধারে গোপনে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ ও কাঠ পাচারকারী চক্র অবৈধ কাঠগুলি অন্যত্র সরিয়ে ফেলে। ৩ নভেম্বর সোমবার বন বিভাগের একটি দল অবৈধ শনাক্তকৃত কাঠগুলি আহরণ ও সংরক্ষণ করতে গেলে দেখতে পায় অবৈধ কাঠ পাচারকারীরা ইতোমধ্যে শনাক্তকৃত কাঠ পাচার করে নিয়ে গেছে। বন বিভাগের উদাসীনায় এবং কর্মতৎপরতার অভাবে অপরাধী চক্রগুলো আরও উৎসাহিত হচ্ছে এবং বন সম্পদ ধ্বংসের সুযোগ পাচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। 
বার্মাছড়িমুখ ও সংলগ্ন এলাকাগুলো দীর্ঘদিন ধরে কাঠ পাচার ও ইউপিডিএফ (মূল) এর অবৈধ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আর সে কারণেই সেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিকে বাধাগ্রস্ত করার অপপ্রচেষ্টা করছে ইউপিডিএফ এবং কিছু অসাধু কাঠ পাচার চক্র।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম জানান, গত অক্টোবর কাঠ আটক হলেও আমাদের কাছে খবর আসে আরো দেরিতে। আমাদের প্রস্তুুতি নিয়ে সেনাবাহিনীসহ আটকের ৩দিন পরই ঘটনাস্থলে গিয়ে এক টুকরো কাঠও পায়নি। কাঠগুলো হেফাজতে আনতে কেনো বিলম্ব করলেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সেনাবাহিনী আমাদেরকে কাঠ  জব্দের বিষয়ে অবহিত করেছেন দেরীতে এবং আমাদেরকে আটকের কোন কাগজপত্রও দেননি। তবুও আপনারা  যেরকম শুনছেন আমিও ওরকম শোনার পর দূর্গম  এলাকা হওয়ায় নিরাপত্তার সমস্যা থাকায় সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ৪দিন পর সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি কোনো কাঠ সেখানে নেই। সবগুলো কাঠ দুস্কৃতিকারীরা নিয়ে গেছে।
এই বিষয়ে আমি বহু চিঠি চালাচালি করেছি,দায়িত্বে অবহেলা করেছি তা সত্য নয়, তিনি আরো বলেন আপনি খেয়াল করেন তো যারা আটক করেছেন তারা আমাদেরকে যথাসময়ে না জানালো আমরা কি করতে পারি?।
এদিকে আরো জানা যায়, পাচারকারী এবং বনবিভাগের সহায়তায় দীর্ঘ দিন ধরে হাজার হাজার ঘনফুট কাঠ অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। কিন্তু কখনই বনবিভাগ স্বপ্রণোদিত হয়ে এই অঞ্চলে কাঠ আটক করেছে এমন নজির খুবই কম। বর্মাছড়ি এলাকায় সেনাটহল যখন জোড়দার করা হয়, তখনিই থমকে যায়  অবৈধভাবে কাঠ পাচার। গত ২৪ অক্টোবর থেকে বর্মাছড়ি এলাকায় গত ১২ দিনে  অন্তত ১০হাজার ঘনফুট কাঠ মজুদ করা হলেও নিরাপত্তা বেষ্টনি থাকায় উক্ত কাঠ পাচার করতে পারেনি অসাদু ব্যবসায়ীরা।
উল্লেখ্য: গত বছরের ২৯ অক্টোবর সেনাবাহিনী কর্তৃক লক্ষীছড়ির বার্মাছড়িতে ১কোটি ২০লাখ টাকার কাঠ জব্দের খবর বাংলাদেশের একাধিক টেলিভিশনের ডিজিটাল সংস্করণে এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সন ও প্রিন্ট ভার্সনসহ দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমে প্রচার হলেও বিষয়টি নাকি শুনতে কিংবা দেখতো পাননি লক্ষীছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:জাহাঙ্গীর আলম।

Aminur / Aminur

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন