ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ১:২১

কোস্টগার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। ঢাকা জোনের আওতাধীন উপকূলীয় চরাঞ্চলের মধ্যে চাঁদপুরের ২২টিসহ ৩৯ ভোট কেন্দ্র এলাকায় কোস্টগার্ড ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে ঈদগাঁ বাজার কোষ্ট গার্ডের অস্থায়ী ক্যাম্পে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্ট গার্ড ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং করবে। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরা ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জের ১৭ ও চাঁদপুর জেলার মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় ২২টি সহ ৩৯টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।
কমান্ডার ইমতিয়াজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল বয়সি, পেশা ও শ্রেণির নারী-পুরুষের কাছে তুলে ধরার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হ্যাঁ ভোট প্রদানের উদ্বুদ্ধ করণের প্রচারণ চলমান রেখেছি।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং তার দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে ‘ইনশা আল্লাহ’।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার শওকত আহমেদ, প্লাটুন কমান্ডার (ইব্রাহিমপুর স্টেশন) লে. কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসবসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে ঈদগাঁ বাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ কোষ্টগার্ডের সদস্যরা।

Aminur / Aminur

হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল