শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী
জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ শেরপুর গড়ার লক্ষ্য শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। প্রায় পৌনে দুই শত বছরের পুরনো তৎকালীন পৌনে তিনানি জমিদারের প্রশাসনিক ভবন হিসেবে নির্মিত “রং মহল” এ লাইব্রেরীটা প্রতিষ্ঠা করা হয়েছে। এতে কৃষি শিক্ষায় জ্ঞানচর্চার নতুন দাগ উন্মোচন হবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন এবং প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদর রহমান।
এ সময় কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং এটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক কৃষি শিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক জ্ঞানার্জন ও প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধিতে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। তিনি আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানান। এ বিষয়ে অধ্যক্ষ সালমা লাইজু বলেন, মূলত এটিআই এ জমিদার আমলের শীষ মহল নামে একটি পুরাতন ভবন ছিলো সেটি সংস্কার করে ডিপার্টমেন্টাল এই লাইব্রেরীটা উদ্বোধন করা হয়েছে। তবে লাইব্রেরীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখানে এসে পড়াশোনা করতে পারবে। প্রাথমিকভাবে আমরা কিছু ডিপার্টমেন্টের বই রেখেছি । যদি কেউ বই গিফট করে সেক্ষেত্রেও এখানে সংরক্ষণ করা হবে।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত