নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোলা জেলার মনপুরা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ পেট্রোল টহল পরিচালনা করা হচ্ছে। এ সময় পুলিশ, নৌবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল দেন। । বুধবার (২৮ জানুয়ারি ) দিনব্যাপী এ টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়। টহল চলাকালে মনপুরা উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক, ঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন যৌথ টহল টিমের সদস্যরা। এ সময় সাধারণ জনগণের সঙ্গে কথা বলে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া রাস্তা ও বাজার এলাকায় যানজট সৃষ্টি না করতে এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটাতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান টহল টিমের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে যৌথ পেট্রোল টহলের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ