কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর ও বর্ষা প্লাবিত জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের বড় পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন গেপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে ১২ টি প্রাতিষ্ঠনিক পুকুর ও ৫ টি বর্ষাপ্লাবিত প্লাবনভুমিতে ২ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প ও দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত কর্মসূচী বাস্তবায়ন করে কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
মাছের পোনা অবমুক্তকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রাণীসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনসার আলী, খামার ব্যজবস্থাপক তানজিলা আক্তার নিপাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারী ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদের পাশে লেকের সৌন্দর্যবর্ধন ও বসার স্থান নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি মডেল মসজিদের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত