ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পুলিশের গুলিতে আহত জাতীয় দলের ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৪ বিকাল ৭:৩৬

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের।

শেখ হাসিনার পতনের পর দেশের নানা জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলার পাশাপাশি অনেক থানায় পুলিশ সদস্যের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ-জনতার মধ্যকার সংঘর্ষে অনেকেই আহত-নিহত হয়েছেন।

এবার পুলিশের গুলিতে আহত হওয়ার দাবি জানিয়েছেন টুটুল হোসেন বাদশা। বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার তার নিজের বাড়ির সামনে গুলবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থাও এখন অনেকটাই ভালো।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাদশা লেখেন, ‘আনুমানিক রাত ৯ ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছুঁড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের উপরে এসে একটি গুলি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।’

২০১৩-১৪ মৌসুমে খেলোয়াড়ি জীবন শুরু করেন বাদশা। প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে খেলেন ২০১৭-১৮ মৌসুমে। ঐতিহ্যবাহী ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে ৭৫ ম্যাচ খেলেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ঢাকা আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দেন।

২০১৮ সালে জাতীয় দলে অভিষেক ঘটে বাদশাহর। লাল-সবুজ জার্সিতে এ পর্যন্ত ২৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। দলগতভাবে বাদশা তিনটি শিরোপা জিতেছেন, যার সবগুলো ঢাকা আবাহনীর জার্সিতে।

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!