উলিপুরে কোটা বৈষম্যবিরোধী ছাত্রদের নগর পরিষ্কার কর্মসূচি
কুড়িগ্রামের উলিপুরে কোটা বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের নগর পরিষ্কার কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলার প্রধান চারজন সমন্বয়কের উদ্যোগে বিজয় মঞ্চ (শহীদ মিনার) সহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা।বিভিন্ন রাস্তার উপরে পরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়া হয়। এ সময় উলিপুর বিজয় মঞ্চ থেকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শহরের পোস্ট অফিস মোড়, গবার মোড়, গুনাইগাছের মোড়, থানা মোড়, কাচারী রোড, উপজেলা পরিষদ মোড় সহ বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেন।
বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করা পথচারীদের মধ্যে হাসান মিয়া (৪৭), জয় মিয়া (২৮), শাহালম (৩৪) ও রিফাত হোসেন (২৫) বলেন, নগর পরিষ্কার কর্মসূচি উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের একটি ভালো উদ্যোগ। অনেক ময়লা বিভিন্ন রাস্তার উপরে পরে আছে যা শিক্ষার্থীরা পরিষ্কার করছেন।
উপজেলার প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু নোমান, মোরছালিন ও আইনুল ইসলাম বলেন, উপজেলায় নগর পরিষ্কার কর্মসূচি হিসাবে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে উপজেলার বিজয় মঞ্চ (শহীদ মিনার) ও বিভিন্ন রাস্তার উপরে পরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়া হয়। উপজেলার এ নগরকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে এ উদ্যোগ নেয়া হয়।
এমএসএম / এমএসএম
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ