ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে পূর্ব শত্রুতার জেরে মারপিট, আহত পিতা পুত্র


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ২:৩০
রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জের ধরে তানোর সাবরেজিস্ট্রি অফিসের সিনিয়র দলিল লেখক (মুহুরী) ও সাবেক বিএনপি নেতা আকরাম আলী ও তার অনার্স পড়ুয়া ছেলে শুভকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে পিটিয়ে আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। 
 
 আজ সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের( ইউপি)'র সেলামপুর গ্রামে ঘটে এমন মারপিটের ঘটনাটি। এঘটনায় আহত হয়ে মুহুরী ও সাবেক বিএনপি নেতা আকরাম আলী ও তার ছেলে শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 
 
ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেলামপুর গ্রামের হাবিবুর,সিহাব,বাবুল,মিঠু,বাচ্চু,ডাবলু,ইউনুস সহ তারা দলবদ্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে সিনিয়র দলিল লেখক(মুহুরী) ও বিএনপি নেতা আকরাম আলী ও তার অর্নাস পড়ুয়া ছেলে শুভকে অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করেন। এতে করে তাদের লাঠির আঘাতে সিনিয়র দলিল লেখক ও বিএনপি নেতা আকরাম আলী ও তার ছেলে শুভর মাথা ফেটে যায়। তারা বাপ ছেলে মাটিতে লুটিয়ে পড়লে তাদের ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। 
 
এসময় তাদের স্থানীয়রা উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত চিকিৎসা অবস্থায় সিনিয়র( মুহুরী) ও বিএনপি নেতা আকরাম আলী বলেন, তাদের ভাগ্নী কে নিয়ে মামলা জটিলতার জের ধরে আমাদের বাপ ছেলের উপরে হামলা চালিয়ে মারপিট করা হয়। এতে তাদের লাঠির আঘাতে আমরা বাপ ছেলে মাথা ফেটে আহত হয়। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ