ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক


রানীশংকৈল প্রতিনিধি   photo রানীশংকৈল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৬:৩৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে এক মানবপাচারকারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। এর আগে সোমবার বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন— হরিপুরের ভাতুরিয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৬), রাণীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের শ্রী গর্ভামেন্ট রায়ের ছেলে শ্রী বিষ্ণু রায় এবং কোমল ঝালীর ছেলে বিষ্ণু জালী (২৫)। এর মধ্যে সাদ্দাম হোসেন সীমান্তে মানবপাচারকারী হিসেবে পরিচিত। 
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪২ বিজিবির অধীনস্থ চাপসার বিওপি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সীমান্ত মেইন পিলার ৩৪৮ থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টা করার সময় তিনজনকে আটক করা হয়। আটকদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

Aminur / Aminur

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ