ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৬:৩৫

রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনে করলো বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় সেখানে পৃথক দুটি পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে, যার ফলে শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধার আওতায় এসেছে। এতে করে সেখানে বসবাসরত পরিবারের জীবনে ফিরল বিশুদ্ধ পানির স্বস্তি।  পার্বত্য অঞ্চলে সশস্ত্র দলের আধিপত্য নির্মূল এবং দুর্গম এলাকার জনসাধারণের সহায়তার লক্ষ্যে দীর্ঘমেয়াদি বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জুড়াছড়ি উপজেলার শৈয়ালপাড়া ও থাচিপাড়ার এলাকাবাসীর বিশুদ্ধ পানির চরম সংকটের বিষয়টি প্রত্যক্ষভাবে অবগত হন।
দুর্গম এই পাহাড়ি পাড়াগুলোতে স্থানীয় জনগণকে দৈনন্দিন পানির চাহিদা মেটাতে আনুমানিক ৪০০ থেকে ৬০০ ফুট নিচে ঝিরি থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানিক কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিকভাবে পানির সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙ্গামাটি রিজিয়নের জুড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় রবিবার (২১ ডিসেম্বর) শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় দুটি পৃথক পানির পয়েন্ট স্থাপন করা হয়। এতে শৈয়ালপাড়ার প্রায় ৬০ জন বাসিন্দা, যা ১৬টি পরিবারে অন্তর্ভুক্ত এবং থাচিপাড়ার প্রায় ২০০ জন বাসিন্দা, মোট ৭৫টি পরিবার, নিজ নিজ বসতবাড়ির নিকটেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন। পুরো প্রকল্পটি সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্ভোগ লাঘবে জনকল্যাণমূলক কার্যক্রমও চলমান থাকবে। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি নিয়মিতভাবে মানবিক ও সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও জোরদার করছে।

Aminur / Aminur

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ