অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, নওয়াপাড়া শাখা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন তেতুলতলা শামসুল উলুম রহমানিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, দৈনিক প্রভাতফেরী পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল হোসেন বিশ্বাস, ফজলু শেখ ও নুর আলম পাটোয়ারী বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, দ্বিতীয় কর্মকর্তা কাজী ফারুক হুসাইন (এসপি), আল-আমিন (এসপিও), শামীম আহমেদ ও মোল্যা যায়েদ হাসানসহ সংশ্লিষ্টরা।
এ সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, “আমাদের শাখার উদ্যোগে শহরের বিভিন্ন এতিমখানা, ছিন্নমূল ও দরিদ্র জনগোষ্ঠী, পরিচ্ছন্ন কর্মী, ঘাটশ্রমিকসহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Aminur / Aminur
পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬
টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট
শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ
নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং
মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার
মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩
কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ
রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি
খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা