জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যাড ডাইভারসিটি কর্মসূচির আওতায় এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরীন জাহান, জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, পামডুর প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার, ব্র্যাক জিজেডি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার রাজেশ্বর চন্দ্র বর্মন প্রমুখ।
ডায়ালগের মূল উদ্দেশ্য ছিল নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগসমূহ সমন্বয় করা, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং যৌথ উদ্যোগ নির্ধারণ করা।
মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক জিজেডি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার রাজেশ্বর চন্দ্র বর্মন। তিনি ব্র্যাকের নারী ও কন্যা শিশুর সুরক্ষা উদ্যোগ, বিশেষ করে VAWG (Violence Against Women and Girls) ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা সমাজে সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগ এবং অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে প্রত্যেকে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে একটি করে ব্যক্তিগত প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানে মোট ২৬ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ১১ জন পুরুষ ও ১৫ জন নারী।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’