লঙ্কান স্পিনারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন প্রভিন জায়াবিক্রমা। লঙ্কান এই বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে আসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার অন্তত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি। বিবৃতি বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন জয়াবিক্রমা। বিশেষ করে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) তিনি আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভেঙেছেন তিনি।
তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করার প্রস্তাব পেয়ে কালক্ষেপণ না করে সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। দ্বিতীয় অভিযোগ, ২০২১ এলপিএলে একজন জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের রাজি করানোর প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন। তৃতীয় অভিযোগ, প্রস্তাব আসার ক্ষুদে বার্তাগুলো মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়া।
আইসিসির নিয়ম অনুযায়ী, ৬ অগাস্ট থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে এসব অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান জানানোর সুযোগ পাবেন জায়াবিক্রমা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সম্মতি নিয়ে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি জায়াবিক্রমার এলপিএলের ম্যাচের দুর্নীতির ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আইসিসি।
২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক অভিষেক হওয়া জায়াবিক্রমা এখন পর্যন্ত ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
২০২১ সালের এলপিএলে সেবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে ছিলেন জায়াবিক্রমা। ওই আসরে এক ম্যাচ খেলে ২ উইকেট নেন তরুণ বাঁহাতি স্পিনার।
T.A.S / T.A.S
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি