ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা শাবকের জন্ম


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৫৯

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নতুন একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। এ নিয়ে সাফারি পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ৩০টিতে আর এ বছরের এটি সপ্তম বাচ্চা।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক (ওয়াইল্ড লাইফ সুপারভাইজর) সারোয়ার খান জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভুসি দেয়া হচ্ছে। শাবকটি পুরুষ না মাদি তা এখনো জানা যায়নি।

তবিবুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় সাড়ে চার মাস ধরে এ পার্কটি বন্ধ রয়েছে। গত শুক্রবার দর্শনার্থীদের জন্য পার্কটি খুলে দেয়া হয়েছে। শনিবার (২১ আগস্ট) জেব্রার পালে নতুন এই শাবকটিতে দেখা গেছে। এরমধ্যে জেব্রার পালে এ বছর ৭টি বাচ্চার জন্ম হয়েছে। পার্ক বন্ধ থাকায় পর্যটক নেই। নির্জন সাফারি পার্কে জেব্রা তাদের অনুকূল পরিবেশ পেয়ে বাচ্চা জন্ম দিচ্ছে। নিবিড় পরিচর্যায় বর্তমানে সাফারি পার্কে দেশীয় পরিবেশে নানা ধরনের বিদেশি প্রাণী হতে নিয়মিত বাচ্চা পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় জেব্রা হতে বাচ্চা পাওয়া গেছে। ধীরে ধীরে সাফারি পার্কটি প্রাণী জন্মের মধ্যদিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একটা সময় বিদেশ থেকে প্রাণী আমদানির ওপর নির্ভরতা কমে আসবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা