পাঁচবিবিতে বাজার মনিটরিং করছে ছাত্র
জয়পুরহাটের পাঁচবিবি শহরে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালনের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। এ কাজে তাদের সহযোগিতা করেন উপজেলার রোভার স্কাউট সদস্য। শুক্রবার সকাল থেকে পাঁচবিবি বাজারের তিনমাথা, পাঁচমাথা, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও রাখী হোটেল মোড় সহ বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশিং ও বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করেন তারা। প্রচন্ড রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশপ্রেমিক ছাত্র ও স্কাউটদের এমন কাজ দেখে বাজারের দোকানদার, রাস্তার সকল প্রকার যানবাহনের চালক-যাত্রী ও পথচারীগন তাদের উৎসাহ দিচ্ছেন। সম্পাদক বাংলাদেশ স্কাউট পাঁচবিবি শাখার মোঃ জয়নুল আবেদিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও রোভার স্কাউটের মোট ৫০’জন সদস্য এ কাজ করছেন। শহর পরিস্কার-সংস্কার, বৃক্ষরোপন, মানুষের জানমাল রক্ষায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও তাদের দমন করা সহ বিভিন্ন সামাজিক কাজ চলমান থাকবে বলেও জানান, তিনি। পাঁচবিবি বণিক সমিতি সভাপতি মোঃ তাইজুল ইসলাম বলেন, দেশ গঠনে ছাত্রদের এমন কাজে আমরাও খুশি। তারা যতদিন এ কাজে নিয়োজিত থাকবে আজকের মত প্রতিদিন দুপুর বেলা তাদের খাবারের ব্যবস্থা আমরা বাজারের সকল দোকানদার মিলে করব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’