ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিনহা হত্যার বিচার শুরু


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৩-৮-২০২১ বিকাল ৫:৪৯

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে মামলার বাদী শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যগ্রহণ শেষে জেরা শুরু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে জেরার মধ্যদিয়ে প্রথম দিনের বিচারিক কার্যক্রম শেষ হয়। মঙ্গলবার নির্ধারিত সময়ে জেরা ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৬ জুলাই থেকে পরবর্তী তিন দিন সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত ছিল। কিন্তু করোনা সংক্রমণের রোধে কঠোর বিধিনিষেধ চলায় তা সম্ভব হয়নি।পরে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়। আদালতে হাজির থাকতে ১৫ সাক্ষীকে নোটিস পাঠানো হয়েছে। আজ মামলার বাদী নিহত সিনহার বোন শাহরিয়ার ফেরদৌসির সাক্ষ্যগ্রহণ শেষে বিবাদীপক্ষের আইনজীবী জেরা শুরু করেন। ২৪ ও ২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত সময়ে সাক্ষ্য গ্রহণ ও জেরা চলবে।

মামলার বাদী ও প্রধান সাক্ষী সিনহার বোন শারমিন ফেরদৌস সিনহা হত্যার বিচারের রায়ের দিকে সারাবাংলার মানুষ তাকিয়ে আছে উল্লেখ করে ওসি প্রদীপ-লিয়াকতসহ জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, আজকে সাক্ষীদের অন্য আসামির আইনজীবীরা জেরা করেছেন। আগামীকাল প্রদীপ-লিয়াকতের পক্ষে সাক্ষীদের জেরা করা হবে। আশা করি কালই জেরা সম্পন্ন করা সম্ভব হবে।

মামলার সাক্ষীরা হলেন- শারমিন শাহরিয়ার ফেরদৌস, সিনহার সঙ্গী সহিদুল ইসলাম সিফাত, টেকনাফের মিনাবাজার এলাকার মোহাম্মদ আলী, শামলাপুর এলাকার মো. আবদুল হামিদ, মো. ইউনুছ, ফিরোজ মাহমুদ, মহিবুল্লাহ, মো. আমিন, মো. কামাল হোসেন ও মো. শওকত আলী, রামু সেনানিবাসের সার্জেন্ট মো. আইয়ুব আলী, সিনহার সঙ্গী শিপ্রা দেবনাথ, কক্সবাজার সদর হাসপাতালের দুই চিকিৎসক শাহীন আবদুর রহমান চৌধুরী ও রণধীর দেবনাথ এবং টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়া গ্রামের হাফেজ জহিরুল ইসলাম। এ মামলায় মোট সাক্ষী ৮৩ জন।

অপরদিকে একই মামলার আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর বিচার চেয়ে মানববন্ধন করেছেন নির্যাতিতরা। একই দিন বেলা ১১টার দিকে আদালত চত্বরে ‘অসহায় নির্যাতিত সমাজ ও লাভ’ বাংলাদেশের ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি নাজনীন সরওয়ার কাবেরী ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মহসীন শেখসহ নির্যাতিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ওসি প্রদীপ-লিয়াকত বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ (পরিদর্শক) লিয়াকত আলীকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা দায়ের করেন।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত