ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৫ রাত ১০:৫৮

মঙ্গলবার (২৫ নভেম্বর), বিকেল ৫ ঘটিকায় ঝিনাইদহ সদর উপজেলার, ৬নং গান্না ইউনিয়নের শৈলমারী বাজারে গণসংযোগে বক্তব্য প্রদান কালে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশেদ খান একথা বলেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২  আসনের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে গণসংযোগ করছেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তারই অংশ হিসেবে আজ শৈলমারী বাজারে ব্যতিক্রমধর্মী প্রচারণায় বক্তব্য প্রদান কালে রাশেদ খান বলেন,
"আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। এই নির্বাচনে ভোট আপনাদের অধিকার। পাঁচশ/এক হাজার টাকার কাছে আপনারা ভোট বিক্রি করবেন না। কোন চাঁদাবাজ, লুটেরা, টেন্ডারবাজ এবং ভয়ভীতি প্রদর্শনকারীকে আপনারা ভোট দিয়ে নৈতিক আমানতের খেয়ানত করবেন না। আমি রাশেদ খান আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি আপনাদের নেতা নই। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ঝিনাইদহ-২ আসন হবে সারা বাংলাদেশে রোল মডেল।"

বক্তব্য প্রদান কালে তিনি আরও বলেন, "আমি নির্বাচিত হলে কোন গদবাঁধা উন্নয়ন করবো না। আমি সর্বপ্রথম ঝিনাইদহে শিক্ষার আলো জ্বালবো। আমি মনে করি, উন্নয়ন মানে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা সহ, গণমানুষের জীবন মানের সার্বিক উন্নয়ন। আমি আপনাদের সন্তান। আমি কেবল ঝিনাইদহ-২ আসনের জন্য কাজ করছি না। আমার চিন্তা-চেতনায় সমগ্র বাংলাদেশ। আপনারা শুধু একটি বার আমাকে কাজ করার সুযোগ দিন।"

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল মামুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন সহ, বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান