ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চট্টগ্রামে আনসার সদস্যদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ১:১৬

জাতীয়করণের দাবিতে চট্টগ্রামে আনসার সদস্যরা বিক্ষোভ করেছেন। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাহিনীর ড্রেস পরিহিত কয়েকশ সাধারণ আনসার তাদের জাতীয়করণের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে।
আনসার সদস্য তৌহিদুল ইসলাম বলেন, সারাদেশে ৬০ হাজারের মতো অঙ্গীভূত সাধারণ আনসার রয়েছে। আমরা প্রশিক্ষিত এবং স্মার্টকার্ডধারী। সরকারি বেসরকারি স্থাপনা, দপ্তর সশস্ত্র পাহারা দিই। অথচ আমাদের তিন বছর পর আমরা বেকার হয়ে যাই। কয়েকমাস বেকার থাকার পর আবার অগ্রাধিকারভিত্তিতে কাজে নেওয়া হয়। অথচ আমাদের চেয়ে কম কাজ করে ব্যাটালিয়ান আনসাররা।
তিনি বলেন, এখন থানায় পুলিশ নেই। আমরা নির্দেশনা মেনে থানা পাহারা দিচ্ছি। সড়কে ট্রাফিকের কাজ করছি।
মো. নাছিম মিয়া নামের আরেক সদস্য বলেন, আনসারের মহাপরিচালক জাতিকে নানান মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। যারা ভিডিপি কিংবা গ্রাম পুলিশ, তারা আনসারের সদস্য নয়। প্রতিষ্ঠানটাই আনসার ভিডিপি নামে। সারাদেশে আমাদের অঙ্গীভূত সাধারণ আনসার রয়েছে ৬০ হাজারের কম। দীর্ঘদিন ধরে আমরা জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবিগুলো সরকারের উচ্চদপ্তরে তোলা হয় না।
আনসার সদস্য মফিজুল ইসলাম বলেন, আমরা দেশের সেবা করি। কোনো অস্থিরতা চাই না। দেশের সম্পদ রক্ষার্থে কাজ করি। কোনো উপায় না দেখেই এখন এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। সারাদেশের অঙ্গীভূত সাধারণ আনসাররা রাস্তায় নেমেছে। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো।

T.A.S / T.A.S

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত