ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বিসিবির সাত পরিচালক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৪:২৬

অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে আলোচনায় ছিল বিসিবি-বাফুফেসহ দেশের সকল ক্রীড়া ফেডারেশনগুলোতে কীভাবে পরিবর্তন আনা যায়।
এ সময় তিনি জানান পরিচালকদের সঙ্গে কথা বলে আইসিসির নিয়ম মেনে পুনর্গঠন করা হবে বিসিবির। এ দিকে জানা গেছে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বিসিবির সাত উপদেষ্টা।
এরপর নীরবতা ভাঙতে শুরু করেছেন তারা। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন দুই পরিচালক। তবে শর্ত হচ্ছে নাম প্রকাশ করে যাবে না।
এ দিকে জানা গেছে মাহবুব আনাম, কাজী এনাম, জালাল ইউনুস, সাজ্জাদুল আলম ববি, ইফতিখার রহমান মিঠু, আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন, নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন।
দুই পরিচালকের একজন জানান, ‘বিসিবি একটি নির্বাচনের ভিত্তিতে পরিচালিত সংস্থা। কিন্তু যদি সরকারের পক্ষ থেকে বিসিবিতে পরিবর্তনের কোনো নির্দেশ এসে থাকে, আমাদের সেটা মেনে নিতে হবে। আমার মনে হয় না, খুব বেশি পরিচালক প্রকাশ্যে আসবেন। যদি বৈঠক ডাকা হয় তবে দেখা যাবে পাঁচ থেকে আটজন উপস্থিত হচ্ছেন।’
এ সময় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে ক্রিকইনফোকে সেই পরিচালক বলেন, ‘বোর্ড এখনো টিকে আছে। আশা করি আমরা সরকারের কাছ থেকে একটা গাইডলাইন পাবো। যখন বোর্ড নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলাপ করবে। আমরা নিজেদের বিষয়ে চিন্তিত নই। কিন্তু আমাদের সামনে কিছু ইভেন্ট আছে। যেমন বিশ্বকাপ।’

T.A.S / T.A.S

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়