পটুয়াখালীর বাউফলের পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে অব্যাহতি
গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন স্থানে ভাংচুর, লুটপাট এবং হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাউফল পৌর শাখা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির (নাইয়া কবির) কে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত অব্যাহতি পত্র সূত্রে জানাগেছে, ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির বাউফলে কর্মরত জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারপ্রাপ্ত সংবাদকর্মীর বাসায় হামলা ও ভাংচুর এবং হুমকি-ধামকিসহ বিভিন্ন স্থানে বাসা বাড়িতে ভাংচুর, লুটপাট এবং হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ০৮-০৮-২০২৪ ইং তারিখ ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। তার লিখিত জবাব ও মৌখিক বক্তব্য জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয় নাই বিধায় উক্ত অভিযোগের কারনে বাউফল পৌর বিএনপির সভাপতি পদ থেকে ১০-০৮-২০২৪ তারিখ মো. হুমায়ুন কবিরকে অব্যাহতি প্রদান করেন। পরে বাউফল উপজেলার পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান হাওলাদারকে সভাপতির দায়িত্ব পালন করার নির্দেশ দেন জেলা বিএনপির নেতৃদ্বয়। এ অব্যাহতি পত্র অবগতির জন্য আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি, বরিশাল বিভাগ এর কাছে প্রেরন করা হয়েছে বলে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ