সাকিবকে নিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন নাজমুলে হোসেন শান্ত আছেন সাকিব আল হাসানও। গত সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব। হাসিনা সরকার পতনের পর তিনি জাতীয় দলে খেলতে পারবেন কিনা, তা নিয়ে উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যেই পাকিস্তান সফরের দলে জায়গা করে নিয়েছেন সাকিব। ১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ ব্যাটার ৭ জন (উইকেটরক্ষক লিটন দাসসহ)। অলরাউন্ডার দুজন-সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। পেস বোলার রয়েছেন চারজন-শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বিশেষজ্ঞ স্পিনার দুজন-নাঈম হাসান এবং তাইজুল ইসলাম।
আগামীকাল (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি এবং করাচিতে। সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট থেকে, দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট থেকে। বাংলাদেশ দল লাহোরে একত্রিত হবে এবং গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ