ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত ও মাস্ক বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৮-২০২১ রাত ৯:৫১

মুজিব শতবর্ষ উপলক্ষে জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (২৩ আগস্ট) উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও করোনা সচেতনতায় বীর মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্বরে মাস্ক বিতরণ করা হয়েছে। ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন জুড়ী উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, সমাজসেবা অফিসার রাকেশ পাল, মৎস্য অফিসার আবু ইউসুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর মো. আলাউদ্দিন।

পরবর্তীতে করোনা সচেতনতায় বীর মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্বরে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে জুড়ী প্রেসক্লাব মাছের পোনা অবমুক্তকরণ ও মাস্ক বিতরণের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জনসাধারণকে সচেতন করা, মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সরকারের বিভিন্ন স্বাস্থ্যবিধি জনগণকে অবহিত করার জন্য তিনি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-সভাপতি এসএম জালাল উদ্দিন, হারিস মোহাম্মদ, ইমরানুল ইসলাম, জুড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, প্রেসক্লাবের সদস্য মো. জহিরুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী