টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ অভিযান পরিচালনা করে মৃত্তিবাড়ি শ্মশানঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছোরা , ১টি হ্যাকসো ব্লেড, ১টি সেলাই রেঞ্জ এবং হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মিত্তিবাড়ি শ্মশানঘাট এলাকার মোজাফফর হোসেনের ছেলে সজীব ওরফে কেরান্সি সজীব (২৪) এবং মুন্সীগঞ্জ সদর থানা এলাকার মাক্কাহাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাবু ওরফে বুক কাটা বাবু (২৬)। বর্তমানে এরশাদনগরে বসবাস করে বাবু।
পুলিশ জানায়, সোমবার রাতে মৃত্তিবাড়ি শ্মশানঘাট এলাকায় ডাকাত দলের ৭-৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থা নিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছোরা, ১টি হ্যাকসো ব্লেড, ১টি সেলাই রেঞ্জ এবং হাতুড়ি উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নামে ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার একাধিক মামলা আদালতে বিচারাধীন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন