ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন এবং লুটপাটের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৪:১৬
দেশব্যাপী সংখ্যালঘূ নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা এবং লুটপাটের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে সোমবার ১২ আগষ্ট বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. সুভাস চন্দ্র মিত্র, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নাথুরাম ভৌমিক, অবসরপ্রাপ্ত শিক্ষিকা নমিতা রানী, শিক্ষক অমল কর্মকার, সাধারণ সম্পাদক মংটেনসূয়ে, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক টিংকু মুখার্জি প্রমুখ।  
 
এসময় বক্তারা দেশব্যাপী হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টানদের বাড়িঘরে হামলা, লুটপাট এবং নির্যাতনের প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়াও সংখ্যালঘূ নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সংখ্যালঘূ সুরক্ষা আইন প্রনয়ণ, সংখ্যালঘূ বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি তুলে ধরেন। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’