চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও মহড়া অনুষ্ঠিত
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুন্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও বিশেষ মহড়া। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালী,বিশেষ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা,থানা অফিসার ইনচার্জ ইলিয়াছ খান,চন্দনাইশ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.কামরুল হাছান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন,কৃষি কর্মকর্তা আজাদ হোসেন,বিপিন চন্দ্র রায়সহ সরকারি কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কবার্তা গ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টার উপর জোর দিয়ে বক্তব্য প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা