বালাগঞ্জ সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১১ আগস্ট) সরকারি কলেজে প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ ও লিডিং ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
জানা গেছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সৃষ্ট সমস্যার সমাধানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে Leading University Ecology কোর্সের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা "LU tree planters" গ্রুপের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তার কর্মসূচির আওতায় সারা সিলেটে ৭০০ এর মত গাছ রোপন করা হবে। এর ধারাবাহিকতায় বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও লিডিং ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে ১০০ গাছ কলেজ প্রাঙ্গণে রোপন করা হয়েছে।
বৃক্ষরোপণের সময় সার্বিক সহযোগীতায় ছিলেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অ:ধা:) মো: সোরাব আলী এবং Ecology কোর্স টিচার Leading University এর স্থাপত্য বিভাগের শিক্ষক শাহ মোঃ হাছিন শাদ। এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আকরাম হোসেন, বাংলা প্রভাষক ওহি আলম রেজা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক বুলবুল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন, বিএনপি নেতা মাসুক মিয়া সহ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছোটন, ফাতেমা, মহিমা প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত