গাজীপুরে ১২ টি থানা চালু, চালু হয়নি পুড়ে যাওয়া জয়দেবপুর থানা
গাজীপুর মহানগর ও জেলা পুলিশের ১২ টি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট (সোমবার) সকাল থেকে বিভিন্ন থানায় কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা থানায় যোগ দিতে শুরু করেন। এসময় ছাত্র জনতা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, মেট্রোপলিটন পুলিশের ৮টি থানায় সকাল থেকে পুলিশ সদস্যরা যোগদান করেছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম জানান, জেলা পুলিশের পাঁচটি থানার মধ্যে ৪টি চালু হয়েছে। পুড়ে যাওয়া ভাঙচুর করায় জয়দেবপুর থানার অবকাঠামো প্রস্তুত না থাকায় থানাটি চালু করতে পারেননি। তবে থানার অধিকাংশ পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্সে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।
এর আগে সকাল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহবানে কর্মবিরতি প্রত্যাহার শেষে বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা আনুষ্ঠানিক ভাবে যোগদান করছেন।
সকাল থেকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে থানার চিরচেনা রূপ ফিরে আসে। শ্রীপুর থানায় যোগ দেয়া পুলিশ সদস্যরা জানায়, সকলের সহযোগিতা নিয়ে পুলিশ জনগণের নিরাপত্তার জন্য অতীতের চেয়ে আরো ভালো কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, কালিয়াকৈর সার্কেল এএসপি আজমীর হোসেন, থানার ওসি আমিনুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তার মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল বেপারীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
Link Copied