মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আড়াই লক্ষ টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ) বেলা ১২টার দিকে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আউলিয়া বাজার এলাকার মোঃ রাব্বানী মিয়ার ছেলে নজরুল ইসলামকে এক লক্ষ টাকা, বহরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে খোকন মিয়াকে এক লক্ষ টাকা, এবং কালিকাপুর এলাকার মঙ্গল মিয়ার ছেলে জয়নাল মিয়াকে পঞ্চাশ হাজার টাকা পৃথক মামলায় জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় ।
অভিযানকালে বড়জ্বালা বিজিবির একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন