চট্টগ্রামে হত্যা মামলার আসামী কাইছ আটক
চট্টগ্রামের পটিয়া থানার একটি হত্যা মামলায় মো. কাইছ নামের একজন আটক হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার (১ ফেব্রুয়ারী) রাতে কল্পলোক আবাসিকের নিজ বাসা থেকে সোনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে স্থানীয় বাকলিয়া থানায় হস্তান্তর করেছে। সে পটিয়া থানার ১নং ওয়ার্ডের বুধপুরা গ্রামের হাজী ইউসুফ সওদাগরের পুত্র। বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বাকলিয়া থানার ডিউটি অফিসার এসআই রুমা বলেন, পটিয়া থানার একটি হত্যা মামলায় মো. কাইছ (৪০) নামের একজনকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনগত পরবর্তী কার্যক্রম চলমান আছে।
জানা যায়, বিগত ২০২২ সালের ২২ এপ্রিল উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে ইউপি নির্বাচনের সহিংসতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন এবিএম সোহেল চৌধুরী (৩৭) নামের এক ব্যক্তি। সে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা। এই ঘটনায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কাইছকে গ্রেফতারে প্রয়োজনী ব্যবস্থা নিতে গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইজিপি বরাবরে লিখিত আবেদন করেন মামলার বাদী মো. আবুল কাশেম। আবেদনে বলেছেন, বিগত ২২/০৪/২০২২ তারিখ রাতে তারাবি নামাজ শেষে বাড়ি যাওয়ার সময় এজাহার ভুক্ত ১নং আসামী মো. কাইছ সহ ৮ জন এবং অজ্ঞাতনামা ১০/১২ জন আসামী পথ রোধ করে এ.বি.এম সোহেল চৌধুরীকে (৩৭) ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে ভিকটিমের পেটের নাড়িভুরি ছিড়ে যায়। ফলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেই সময়ে পটিয়া থানায় থানায় এজাহার দায়ের করেন এবং তদন্তে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামী শরীফ। স্বীকারোক্তিতে আসামী কাইছ ছোড়া দিয়া উপর্যুপরি আঘাত করার কথা উল্লেখ করেন। মামলার পর কাইছকে পুলিশ গ্রেফতার করলেও মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন পায়। জামিন আদেশের বিরুদ্ধে বিগত ০১/১০/২৪ তারিখে লীভ টু আপিল মামলায় চেম্বার জজ আদালতের বিচারপতি রেজাউল হক এক আদেশে বলেন, ১ নং বিবাদী হাজী ইউসুফ সওদাগরের পুত্র মো. কাইছকে এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে ০২ (দুই) সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হচ্ছে, যদি না করা হয়, তাহলে নিম্ন আদালত তাকে গ্রেপ্তার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
আপিলের আদেশ প্রাপ্ত হলেও আত্মসমর্পন না করায় কাইছের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেই থেকে আসামী কাইছ পলাতক থাকলেও রহস্যজনক কারণে আটক হয়নি কাইছ। এমনকি বাদীকে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকী প্রদান করছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। ওয়ারেন্টের কপি পৌঁছালেও অদৃশ্য কারণে আসামীকে গ্রেফতার করেনি। আসামীকে গ্রেফতারের ব্যাপারে পটিয়া থানার ওসি ছাড়াও, এএসপি সার্কেল, এসপি, পুলিশ কমিশনার, ডিআইজি এবং আইজিকেও অবহিত করা হয়েছে। তবে সিনিয়র অফিসারদের তদারকিতে এবার আটক করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার