ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ব্রিটিশ পাসপোর্ট একপাশে রেখে চাটখিল-সোনাইমুড়ীবাসীর খেদমতে এমপি প্রার্থী হয়েছি: জহিরুল ইসলাম


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২-২-২০২৬ দুপুর ৪:১১

নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলাম বলেছেন, লন্ডন প্রবাসী হয়েও ব্রিটিশ পাসপোর্ট একপাশে রেখে চাটখিল-সোনাইমুড়ীবাসীর খেদমত করার লক্ষ্যেই তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহিরুল ইসলাম বলেন, রাজনীতি করে এমপি বা মন্ত্রী হলে অনেকেই ভিআইপি হয়ে যান। আলহামদুলিল্লাহ, সরকারের পক্ষ থেকে তাকে সিআইপি সম্মাননা দেওয়া হয়েছে। কিন্তু সেই সিআইপি পরিচয় একপাশে রেখে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে চাটখিল-সোনাইমুড়ীর মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন তিনি।
তিনি আরও বলেন, তিনি কোনো এমপি বা মন্ত্রী না হয়েও নিজস্ব অর্থায়নে এলাকায় প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। তবে সরকারি বাধার কারণে পরবর্তীতে আর রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যেতে পারেননি। এরপরও চাটখিল–সোনাইমুড়ীবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। পাশাপাশি বেকার তরুণ–তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ তারিখে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত করলে চাটখিল–সোনাইমুড়ী উপজেলাকে দেশের একটি মডেল শহর হিসেবে গড়ে তুলবেন।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর খ্যাত মুফতি মোহাম্মদ রেজাউল করিম।
জনসভায় চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের পাশাপাশি হাজারো সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা