কসবায় ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের লক্ষ্যে সীড ভিলেজ প্রদর্শনী স্থাপন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)-এর আওতায় উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ ও বিতরণের লক্ষ্যে ধান, গম, মটর, সরিষা ও পেঁয়াজ বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বি-স্ট্রং প্রকল্পের সুনির্দিষ্ট শর্তাবলী অনুসরণ করে উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামে সীড ভিলেজ প্রদর্শনীগুলো স্থাপন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সুলভমূল্যে মানসম্মত বীজের প্রাপ্যতা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ভিত্তি (ফাউন্ডেশন) বীজ, সার এবং প্রয়োজনীয় বালাইনাশক ও অন্যান্য সহায়তা প্রদ্দান করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অফিসার ও বীজ প্রত্যয়ন এজেন্সির নিবিড় তত্ত্বাবধানে সীদ ভিলেজ প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বি-স্ট্রং প্রকল্পের নির্দেশিকা মেনে আধুনিক পদ্ধতিতে চাষ করায় প্রতিটি প্রদর্শনী প্লটেই ফসলের ফলন আশাব্যঞ্জক হয়েছে। বিশেষ করে সরিষা ও মটরশুঁটির ফলন স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
কসবা উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার জানান, "বি-স্ট্রং প্রকল্পের সীড ভিলেজ প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের দক্ষ বীজ উৎপাদক হিসেবে গড়ে তোলা হবে এবং মানসম্মত বীজ সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করা। এই প্রদর্শনীর মাধ্যমে ন্যূনতম ২৫০০ কেজি বোরো ধান বীজ, ৬০০ কেজি গম বীজ, ২০০ কেজি মটর বীজ, ১০০ কেজি সরিষা বীজ, ১ কেজি পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ করা হবে, যা আগামী মৌসুমে স্থানীয় বীজের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে"।
প্রকল্পের আওতায় থাকা স্থানীয় কৃষকরা জানান, সরকারি সহায়তায় উন্নত প্রযুক্তিতে বীজ উৎপাদন করতে পেরে তারা লাভবান হবেন ও উৎপাদিত বীজ প্রক্রিয়াজাত করে তারা নিজেদের প্রয়োজন মিটিয়ে বাজারেও সরবরাহ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
মানসম্মত বীজ উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে কসবা উপজেলায় ফসলের নিবিড়তা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এমএসএম / এমএসএম
নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক হয়রানি নয়, ন্যায়বিচারের প্রতিশ্রুতি ১১ দলের: মামুনুল হক
ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না: মনোহরগঞ্জে মো. আবুল কালাম
কসবায় ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের লক্ষ্যে সীড ভিলেজ প্রদর্শনী স্থাপন
৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা
বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে ভিডব্লিউবি বিতরণ
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে দ্বিমুখি লড়াইয়ের আভাস
ভোট একটি পবিত্র আমানত, এটিকে আমরা পবিত্র জায়গায় রাখবো: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্যব্রত মেলায় অনিয়ম অতিরিক্ত সিন্ডিকেট চাঁদাবাজি চলছে
সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক।*
কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ
দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা