ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা: যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-২-২০২৬ বিকাল ৭:১২

দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তারের লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জায়তুন ফিনটেক লিমিটেড। এ অংশীদারিত্বের মাধ্যমে সমন্বিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল সল্যুশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের প্রান্তিক ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সহজ ব্যাংকিং এবং পেমেন্ট সেবার সুযোগ বাড়াবে।
এই সহযোগিতার আওতায় বাংলা কিউআর মার্চেন্ট অ্যাকোয়ারিং সার্ভিস চালু করা হবে, যার মাধ্যমে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা ও আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ঘটবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং জায়তুন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান জনাব মো. আরফান আলী।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জায়তুন ফিনটেক লিমিটেড পেমেন্ট সিস্টেম অপারেটর-হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকোয়ারার (চঝঙ-ডখগঅ) হিসেবে কাজ করবে। তারা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বিস্তৃত দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ও মার্চেন্ট অ্যাকোয়ারিং সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট জনাব এস কে পারভেজ মারেকার; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; সিআইটিও, হেড অব ডিএফএস ও ডেপুটি হেড অব আরএমডি মোঃ তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব অপারেশনস জনাব শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারীসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে জায়তুন ফিনটেক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মিজানুর রহমান, পরিচালক জনাব সাবিত ইসরার, জনাব আকবর হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির