জয়পুরহাট ১ আসনে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সোমবার বিকালে জেলা স্টেডিয়াম থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি চত্বর হয়ে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।
গণমিছিল অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিল অংশ নেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–পাঁচবিবি আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সদর থানা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বুকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সহ সভাপতি মৌসুমি আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’