‘ভাগো, বাঘ আসলো’, সাকিবকে নিয়ে কলকাতায় ভিডিও
সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে আইপিএলে খেলছেন সাকিব।
সাকিবকে নিয়ে করা ২৯ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনে কলকাতার দলটি হিন্দিতে লিখেছে- ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। যার অর্থ বাংলায় এমন ‘ভাগো ভাগো, বাঘ আসলো।’
করোনার কারনে ভারতে মাটিতে আইপিএলের ১৪তম আসর গত ২ মে স্থগিত হয়ে যায়। ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় আইপিএলের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করার সিদ্বান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্থগিত হওয়া আইপিএলের বাকী অংশ মরুরদেশে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
আইপিএলের বাকী অংশে কলকাতার হয়ে খেলবেন সাকিব। তাই সাকিবকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে কলকাতা। ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার জার্সিতে নেটে ব্যাটিং-বোলিং করছেন সাকিব।
৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে সাকিবের কলকাতা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ