কাপ্তাই থানায় মন্দির প্রতিনিধিদের সাথে ওসির মতবিনিময় সভা
রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা করেছে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে কাপ্তাই থানা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য সহ বিভিন্ন মন্দির থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কাপ্তাই থানার ওসি জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি, সম্পাদক সহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা মতবিনিময় করেছি। আর কাপ্তাই অনেক শান্তিপূর্ণ এলাকা। এই এলাকাতে যেন কেউ কোন প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আমরা প্রস্তুতি আছি।
এদিকে মন্দির কমিটির প্রতিনিধিরা জানান বলেন, কাপ্তাই থানা এলাকার কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে। আমরা আশা করবো, কাপ্তাইয়ের সম্প্রীতির মেলবন্ধন অটুট থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা