শ্যামনগরে জীবন বীমার মৃত্যুর দাবি চেক হস্তান্তর
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ জীবন বীমা কর্পোরেশন শ্যামনগর এর মাধ্যমে মৃত্যুর দাবির একটি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৃত ব্যক্তির পরিবারের সকলের উপস্থিতিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ সঞ্জিব দাশ, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর জীবন বীমার অফিসে অফিস ইনচার্জ সাইদুজ্জামান সাঈদ (রিজন) ও গনমাধ্যন কর্মী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ চেক হস্তান্তর করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত ব্যক্তি আশেক আহমেদের স্ত্রী ফিরোজাতুন নিছা হাতে জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে চেক তুলে দিয়ে তিনি সবার উদ্দেশ্যে বলেন, মৃত্যু আমাদের অবধারিত, কখন কার ডাক আসে আমরা কেহই বলতে পারি না। তাই আমাদের পরিবারের স্বার্থে মৃতব্যয়ী হয়ে সঞ্চয়ের মনোভাব রাখতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আমরা আমাদের সন্তানাদিগকে স্বচ্ছন্দের জীবন উপহার দিতে পারি।
শ্যামনগর জীবন বীমার অফিসে অফিস ইনচার্জ সাইদুজ্জামান সাঈদ (রিজন) জানান, শ্যামনগর উপজেলা ঈশ্বরপুর ইউনিয়নে গুমানতলী গ্রামের মৃত আশেক আহমেদ ২০১৭ সালে জীবন বীমা কর্পোরেশন একটি পেনশন বীমা খোলেন। জীবন বীমার ৭ বছর প্রিমিয়াম দেওয়ার পরে সম্প্রতি তিনি হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার পরিবারের পক্ষ হইতে তার বীমার কাগজপত্র ও মৃত্যুর সনদ শ্যামনগর উপজেলা জীবন বীমা কর্পোরেশন অফিসে জমা দেওয়ার পরে জীবন বীমা কর্পোরেশনের পক্ষ হইতে তাহার পরিবারকে ৪,৫৭,৮৪৫/- টাকার জনতা ব্যাংক- KDA শাখা, খুলনা চেক নাম্বার CDA-৫২৫৫৮৮৮ প্রদান করা হয়। যাহার মৃত্যু নাম্বার ৪১/২৪, বীমা নাম্বার ৩৩৯৫২৭৫-৫। এতে তাহার পরিবার অনেক খুশি ও জীবন বীমা কর্পোরেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
T.A.S / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত